দড়ি ছাড়া ৫০৮ মিটার উঁচু তাইপে ১০১ আরোহন, বিশ্বকে তাক লাগালেন অ্যালেক্স হনোল্ড

দড়ি ছাড়া ৫০৮ মিটার উঁচু তাইপে ১০১ আরোহন, বিশ্বকে তাক লাগালেন অ্যালেক্স হনোল্ড

দড়ি ছাড়া ৫০৮ মিটার উঁচু তাইপে ১০১ আরোহন, বিশ্বকে তাক লাগালেন অ্যালেক্স হনোল্ড

মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনোল্ড যেন পুরো বিশ্বকে থামিয়ে দিলেন। কোনো দড়ি বা নিরাপদ সরঞ্জাম ছাড়াই সফলভাবে আরোহণ করলেন তাইওয়ানের বিখ্যাত আকাশচুম্বী ভবন তাইপে ১০১। এই ভবনটির উচ্চতা ৫০৮ মিটার এবং এটি স্টিল, কাঁচ ও কংক্রিটে নির্মিত বাঁশের মতো নকশার একটি বিল্ডিং। এমনই এক বিল্ডিং এ পুরো বিশ্বকে থামিয়ে দিয়ে আরোহণ করলেন তিনি।

{getToc} $title={Table of Contents}

আবহাওয়া জনিত জটিলতা

এই বিপজ্জনক আরোহণটি মূলত শনিবার হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিজনিত ভেজা আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে দেওয়া হয়। অবশেষে রবিবারে তাইওয়ানের রাজধানীর তাইপের এই বিখ্যাত বিল্ডিংয়ে পুরো বিশ্বকে সামনে রেখে এই ঐতিহাসিক আরোহণ টি সম্পন্ন করলেন।

সরাসরি সম্প্রচার

হনোল্ড এর এই দুঃসাহসিক অভিযান টি পুরো বিশ্ববাসীর কাছে সরাসরি সম্প্রচার করলেন নেটফ্লিক্স। তবে নিরাপত্তা জনিত কারণে সরাসরি সম্প্রচারে কিছুটা বিলম্ব রাখা হয়েছিল। নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানান, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়িয়ে চলতে সরাসরি সম্প্রচারে কিছুটা বিলম্ব রাখা হয়েছিল।

আরোহণের সময়সীমা

হনোল্ড শুধুমাত্র আরোহণই করেননি, ভেঙে দিয়েছেন সর্বকালের সকল রেকর্ড সমূহ। তিনি মাত্র ১ ঘন্টা ৩১ মিনিটে তাইপে ১০১ এর চুড়ায় পৌঁছে যান। যা কিনা এর আগের রেকর্ড ধারীর। অর্ধেক এরও কম সময়। এর আগে একমাত্র ফারসি পর্বতারোহী “আলাঁ রবার্ট” যিনি “স্পাইডারম্যান” নামেও পরিচিত, তাইপে ১০১ এর এই ভবনটিতে আরোহন করেছিলেন। তবে তিনি দড়ি ও হারনেস ব্যবহার করে প্রায় চার ঘন্টায় এই ভবনটি আরোহন করেছিলেন।

দড়ি ছাড়া ৫০৮ মিটার উঁচু তাইপে ১০১ আরোহন, বিশ্বকে তাক লাগালেন অ্যালেক্স হনোল্ড


শীর্ষ নেতাদের অভিনন্দন

তাইওয়ান এর উপ-রাষ্ট্রপতি “শিয়াও বি-খিম” সামাজিক যোগাযোগ মাধ্যমে হনোল্ডকে অভিনন্দন জানিয়েছেন। তিনি অভিনন্দন জানিয়ে লেখেন, এই আরোহণ দেখতে গিয়ে তিনি নিজেও নাকি শ্বাস আটকে রেখেছিলেন। এছাড়াও দেশটির বিভিন্ন শীর্ষ ব্যক্তিগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হনোল্ডকে অভিনন্দন জানিয়েছেন।

স্ত্রী ও দর্শকের উপস্থিতি

হনোল্ড এর এই দুঃসাহসিক অভিযান চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী এবং হাজারো দর্শক। আরোহণের সময় ভবনের চূড়ায় হনোল্ডকে স্বাগত জানান তার স্ত্রী। তিনি তার স্ত্রীকে জানান তিনি প্রবল বাতাস ও তীব্র গরম নিয়ে উদ্বিগ্ন ছিলেন। অরোহণের এক পর্যায়ে ভবনের ৮৯ তলায় দর্শক জানালার ওপাশ থেকে হাত নেড়ে উৎসাহ জানান। হনোল্ড আরোহণের শুরু থেকেই দর্শকেদের মনোযোগ এর কেন্দ্রবিন্দু ছিলেন এবং শুরুর দিকের কয়েকটি কঠিন স্টেপ এর পরে দর্শকদের হাত নেরে উৎসাহ দেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও

আরোহণ চলাকালীন সময়ে বিভিন্নি দর্শকের ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরোহণ সম্পন্ন হলে হনোল্ড ও নেটফ্লিক্সের যৌথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও মুহূর্তের ভাইরাল হয়ে যায়। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, হাজারো দর্শকের উপস্থিতিতেও তিনি সম্পূর্ণ মনোযোগ ধরে রেখে উপরের দিকে উঠতে থাকেন। 

দড়ি ছাড়া ৫০৮ মিটার উঁচু তাইপে ১০১ আরোহন, বিশ্বকে তাক লাগালেন অ্যালেক্স হনোল্ড

ঝুঁকিপূর্ণ অভিযানের জন্য সুপরিচিত হনোল্ড

“ফ্রি সলো ক্লাইম্বিং” এর জন্য অ্যালেক্স হনোল্ড বিশ্বজুড়ে পরিচিত। এর আগে তিনি ক্যালেফর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে অবস্থিত এল ক্যাপিটান নামের ৯১৫ মিটার উঁচু পাহাড় দড়ি ছাড়াই আরোহণ করে ইতিহাস গড়েন। অভিযানের উপর নির্মিত তথ্যচিত্র “ফ্রি সলো” অস্কার পুরস্কার অর্জন করে। এছাড়াও তিনি আরও বেশ কিছু ঝুঁকিপূর্ণ অভিযান সম্পন্ন করেছেন।

শেষ কথাঃ। আলেক্স হনোল্ড এর এই দুঃসাহসিক অভিযান শুধু ক্রীড়া নয় বরং মানব সক্ষমতা ও সাহসের এক অনন্য উদাহরণ হিসেবে বিশ্বজুড়ে আলোচনা জন্ম দিয়েছে। ঝুঁকি, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে সীমা ভাঙাই তাঁর পরিচয়। তাইপে ১০১–এ অ্যালেক্স হনোল্ডের এই দুঃসাহসিক আরোহন পুরো বিশ্ববাসীর কাছে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।

বিশ্ব সংবাদ এ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদটি, যাচাই-বাছাই করে সহজ ও স্পষ্ট ভাষায় প্রকাশ করার মাধ্যমে আপনাদের পাশে থাকতে চাই। সংবাদটি ভালো লাগলে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিতে পারেন। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী সংবাদটি পড়ার আমন্ত্রণ রইল।


Previous Post Next Post