ভয়াবহ তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্র: হাজারো ফ্লাইট বাতিল, লাখো মানুষ বিদ্যুৎহীন

ভয়াবহ তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্র: হাজারো ফ্লাইট বাতিল, লাখো মানুষ বিদ্যুৎহীন

ভয়াবহ তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্র: হাজারো ফ্লাইট বাতিল, লাখো মানুষ বিদ্যুৎহীন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ একটি শীতকালীন ঝড় বয়ে চলেছে। এই ঝড়টির প্রভাবে দেশটির প্রায় চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যের এক লাখেরও বেশি গ্রাহক। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করেছেন যে এই ঝড়টি আগামী কয়েক দিন ধরে দেশের পূর্ব ও পশ্চিম অঞ্চলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে। তীব্র তুষারপাত এর কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের জনগণের জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

{getToc} $title={Table of Contents}

রবিবার থেকে শুরু করে আগামী সপ্তাহ জুড়ে দেশটির পূর্বাঞ্চলের অনেক জায়গায় তীব্র তুষারপাত, বরফ জমা বৃষ্টি এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকবে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়া অধিদপ্তর। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


জরুরি অবস্থার ঘোষণা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঝড়টিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি বেশ কয়েকটি অঙ্গরাজ্য যেমন দক্ষিণ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, জর্জিয়া, টেনেসি, নর্থ ক্যারোলাইনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেনটাকি, লুইজিয়ানা, মিসিসিপি, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ইন্ডিয়ানা তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।


সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসিয়াল এ ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমরা ঝড়ের গতিপথে থাকা সব অঙ্গরাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছি। সবাই নিরাপদে থাকুন এবং উষ্ণ থাকুন।


যুক্তরাষ্ট্রের হোম ল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য মতে সতেরটি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে আবহাওয়ার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ এর পরিস্থিতি আরো খারাপের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মানুষের জীবন আরও কঠিন হয়ে পরেছে। হোমল্যান্ড সিকিউরিটি এর সেক্রেটারি “ক্রিস্টি নোম” জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং এটির দ্রুত পুনরুদ্ধারে কাজ চলছে।


পাওয়ার অউটেজ এর তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যা নাগাদ এক লাখ ত্রিশ হাজার এর বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন, যার বড় অংশ টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সবাইকে সতর্ক করে জানিয়েছেন যে দীর্ঘ সময় চলতে পারে দক্ষিণ পূর্ব অঞ্চলে ব্যাপক বড় জমি বিদ্যুৎ লাইন ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হতে পারে। 


ভয়াবহ তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্র: হাজারো ফ্লাইট বাতিল, লাখো মানুষ বিদ্যুৎহীন

আকাশপথে বড় ধরনের বিপর্যয়


ফ্লাইট ট্র্যাকিং সংস্থা “ফ্লাইট অ্যাওয়ার” জানায়, শনিবারের জন্য নির্ধারিত চার হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং রবিবারের জন্য নির্ধারিত নয় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।


এদিকে ডেলটা এয়ারলাইন্স জানিয়েছেন যে, ঝড়ের কারণে আটলান্টা, বোস্টন এবং নিউইয়র্ক সহ পূর্ব উপকূলীয় শহরগুলোতে অতিরিক্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। 


দশকের সবচেয়ে বড় বরফ ঝড়


জর্জিয়া রাজ্যের উত্তরাঞ্চলের লোকদের সতর্ক করা হচ্ছে যাতে তারা শনিবার সন্ধ্যার আগে সড়ক ব্যবহার বন্ধ করে দেয়। এবং তাদের অন্তত আরো ৪৮ ঘন্টা ঘরে থাকার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই সতর্কতা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। এটি অনুসরন এর মাধ্যমে যাতে বড় ধরনের বিপদ থেকে নিজেদের এড়িয়ে চলে যায়।


দেশটির আবহাওয়া বিশেষজ্ঞ “উইল ল্যানক্সটন” জানান, এটি হয়তো গত দশ বছরের মধ্যে সবচেয়ে বড় বরফ ঝড় হতে যাচ্ছে। 


বরফ ঝড়ের কারনে বিদ্যুৎ লাইন ও গাছ ভেঙে পড়ার ঝুঁকি বেশি থাকে, তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য জর্জিয়া ন্যাশনাল গার্ডের সদস্যদের মতায়ন করা হয়েছে। 


মধ্য পশ্চিমাঞ্চলে শীতের তিব্র প্রভাব


যুক্তরাষ্ট্রের মধ্যে পশ্চিম অঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে প্রায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই তাপমাত্রায় প্রতি দশ মিনিটে ফ্রস্টবাইট হওয়ার ঝুঁকি রয়েছে। উইসকনসিনের রাইনল্যান্ডারে রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৮ ডিগ্রী সেলসিয়াস, যা প্রায় বিগত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।


নিউ ইয়র্ক সিটি মেয়র “জোহরান মামদানি” নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন “ঘরে থাকুন, উষ্ণ থাকুন - নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ”।


শেষ কথাঃ সার্বিকভাবে বলা যায় যে, যুক্তরাষ্ট্রের বয়ে যাওয়া এই ভয়াবহ শীতকালীন ঝড় জনজীবন এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছে। তীব্র ঠান্ডা, ফ্লাইট বাতিল ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিচ্ছিন্নতা মানুষের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আবহাওয়া বিশেষজ্ঞদের সতর্কতা অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আরো কিছুদিন সময় লাগতে পারে। এতে বিভিন্ন ধরনের ঝুঁকি বাড়তে পারার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সরকারী সংস্থাগুলো বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে, ঘরে থাকতে এবং নিরাপদ নির্দেশনা মেনে চলতে অনুরধ করেছেন। যা হতে পারে ক্ষয়ক্ষতি কমানোর সবথেকে কার্যকরী উপায়। 


বিশ্ব সংবাদ এ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদটি, যাচাই-বাছাই করে সহজ ও স্পষ্ট ভাষায় প্রকাশ করার মাধ্যমে আপনাদের পাশে থাকতে চাই। সংবাদটি ভালো লাগলে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিতে পারেন। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী সংবাদটি পড়ার আমন্ত্রণ রইল।


Previous Post Next Post